দিল্লিতে আবার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা

১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে

কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে © সংগৃহীত

আবার ৫ ডিগ্রির নিচে নেমে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির দিনের সকালেও শীতে কার্যত কাঁপছে শহরটি। আজ রোববার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। 

কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং এর মধ্যেই গত এক সপ্তাহে এ নিয়ে তিনবার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা।

আজ রোববার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এ নিয়ে তিনবার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।

আরও পড়ুন: ভয়াবহ দূষণে দিল্লিতে বন্ধ সব প্রাইমারি স্কুল

গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গেছে। গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখনো পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এরপর রোববার আবার ৫ ডিগ্রির নিচে নামল পারদ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রোববারও তার অন্যথা হবে না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950