ভয়াবহ দূষণে দিল্লিতে বন্ধ সব প্রাইমারি স্কুল

১৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ভয়াবহ দূষণে দিল্লিতে বন্ধ সব প্রাইমারি স্কুল

ভয়াবহ দূষণে দিল্লিতে বন্ধ সব প্রাইমারি স্কুল

শীতের আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ নভেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। অবশ্য স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। এছাড়া ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটাতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।

ট্যাগ: ভারত
‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬