আসাদের পতনের পর সিরিয়ায় মার্কিন বিমান হামলা

০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলা

সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলা © সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।

আল-জাজিরা জানায়, আইএসের নেতা, কর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টিরও বেশি হামলা চালিয়েছে। এ হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করা। 

সেন্টকম জানিয়েছে, বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোরট্রেস এবং ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগলসহ বিভিন্ন যুদ্ধবিমান এই অভিযানে অংশগ্রহণ করে। তবে বেসামরিক হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: অবশেষে বাশার আল আসাদের অবস্থান জানা গেল

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে সিরীয়রা দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

মাত্র ১২ দিনের অভিযানে গতকাল রবিবার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেন দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। পতনের পর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল-আসাদ। 

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল-আসাদ ও তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬