বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

২৩ জুন ২০২৬, ০১:১৯ AM
খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় © টিডিসি ফটো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ জে’তে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড় এলইডি জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক।

সোমবার (২২ জুন) রাত ১১ টায় শুরু হওয়া এই আয়োজন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা ও মুখে স্লোগান নিয়ে মাঠে উপস্থিত হন শিক্ষার্থীরা। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস আর চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।মেসির পোনল্টি মিস হলে উপস্থিত দর্শকের মন মলিন হলেও অল্প পরেই গোল দিয়ে দর্শকদের উজ্জীবিত করেন।

চলমান ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের পর বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে যায়।

খেলা দেখতে আসা শিক্ষার্থী রাজু  বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অনুভূতি ভিন্ন মাত্রার আনন্দ দেয়। এমন আয়োজন ক্যাম্পাস জীবনে বাড়তি বিনোদন ও উৎসবের আবহ তৈরি করেছে।

বিশ্বকাপ ম্যাচগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বেরোবি প্রশাসনের এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। তাদের দাবি একসঙ্গে এভাবে খেলা দেখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950