সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ১৫

১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। আবাসিক ভবনে চালানো এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল অবশ্য দাবি করেছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দামেস্কে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, হামলা হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রুপের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা হয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জেহ এবং কুদসায়ার শহরতলীতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বেড়েছে।

রয়টার্স বলছে, লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা মাজ্জেহে বসবাস করছেন বলে সম্প্রতি জানা গিয়েছিল। এছাড়া মাজ্জেহের বহুতল ব্লকগুলো অতীতে হামাস এবং ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি দলগুলোর নেতাদের বসবাসের জন্য সিরীয় কর্তৃপক্ষ ব্যবহার করেছে।

এছাড়া বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়নি।

আলাদাভাবে, সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াও জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার হোমসের দক্ষিণ-পশ্চিমে কুসায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ট্যাগ: ইরান
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950