ট্রাম্প-পুতিনের ফোনালাপের পরও রাশিয়া-ইউক্রেনে ড্রোন হামলা

১১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইউক্রেন থেকে চালানো ড্রোন হামলায় একটি ড্রোন মস্কোর উপকন্ঠে সোফিইনো গ্রামের আবাসিক এলাকায় আঘাত করে

ইউক্রেন থেকে চালানো ড্রোন হামলায় একটি ড্রোন মস্কোর উপকন্ঠে সোফিইনো গ্রামের আবাসিক এলাকায় আঘাত করে © এএফপি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাত আর না বাড়ানোর আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ও ইউক্রেন রবিবার (১০ নভেম্বর) রাতভর একে-অন্যের ওপর রেকর্ড পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে। রুশ বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ৬ জন নিহতের ঘটনাও ঘটেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া গতকাল রবিবার রাতে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এটি এর আগে রাতের বেলায় চালানো হামলাগুলোর চাইতে ভয়াবহ ছিল বলে উল্লেখ করেন তিনি।  জেলেনস্কি বলেন, ‘গতরাতে রাশিয়া ১৪৫টি শাহেদ ও অন্যান্য ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেনে।’ সামজিক যোগাযোগ মাধ্যমে এ সময় তিনি এক পোস্টে কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের প্রতিরক্ষায় আরও সহায়তার আহ্বান জানান।

এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রুশ বাহিনীকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করেছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য ড্রোনের সংখ্যা উল্লেখ করা হয়নি, রুশ বাহিনীকে লক্ষ্য করে গত ২ বছরে পরিচালিত ড্রোন হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল রবিবার রাতের এ হামলা।

রাশিয়া বলেছে তারা রবিবার মস্কোর দিকে ধেয়ে আসা ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাজধানী মস্কো লক্ষ্য করে এটা ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তাঁর জয়ের মধ্য দিয়ে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। কিয়েভের প্রতিরক্ষা খাতের জন্য যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সহায়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্রাম্প নির্বাচনী প্রচার প্রচারণায় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে তিনি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর এ অবস্থান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের চেয়ে ভিন্ন।

 

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950