পুতিনকে ফোন কলে কী বললেন ট্রাম্প?

১১ নভেম্বর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ট্রাম্প ও পুতিন

ট্রাম্প ও পুতিন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। রবিবার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ সময় ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে জয় অর্জনের পর গত বৃহস্পতিবার ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় তার মার–এ–লাগো রিসোর্টে ছিলেন। তিনি পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। 

ফোনকলের বিষয়ে জানতে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিউং এই ফোনকলের বিষয়টি নিশ্চিত করেননি। এএফপিকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য বৈশ্বিক নেতার মধ্যে ব্যক্তিগত ফোন কল নিয়ে কোনো মন্তব্য করি না।'

তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে কয়েকটি সূত্রের কথা উল্লেখ করা হয়, যারা নাম না প্রকাশের শর্তে এই ফোন কলের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প-পুতিনের ফোনকলের বিষয়ে ওয়াশিংটনে রুশ দূতাবাসের কাছেও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল; কিন্তু তা পাওয়া যায়নি।

৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬