যে কারণে কানাডায় নিষিদ্ধ হচ্ছে টিকটক

০৯ নভেম্বর ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কানাডায় টিকটক বন্ধের ঘোষণা

কানাডায় টিকটক বন্ধের ঘোষণা © সংগৃহীত

কানাডায় জাস্টিন ট্রুডোর সরকার ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধের ঘোষণা দিয়েছ। টিকটক অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে এ ঘোষণা দেয় দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।  

‘তবে কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত,' বলেন শঁপা।

ইতিমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাস করেছে।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকির জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বেশ কিছু দেশ তাদের সরকারি কর্মকর্তাদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

এ সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬