ঢাকার আবাসিক হোটেলে ভারতীয় নাগরিকের মৃত্যু

০৯ নভেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ © ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১০ এর ‘রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল’ হোটেলের একটি কক্ষ থেকে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা নাগাদ অচেতন অবস্থায় আকবর আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আকবর আলী মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘গত শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসি। গতকাল সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে আমরা রাতে ছিলাম। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাঁকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বন্ধু আর বেঁচে নেই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোর ৪টার দিকে ওই ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগ: ভারত
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, আটক ৩ জনকে ফেরত পাঠ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূত নিয়োগে এমপিওভুক্ত হলেন কলেজ শিক্ষক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬