মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকল, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

০৮ নভেম্বর ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কান্তাস এয়ারওয়েজের একটি বিমান

কান্তাস এয়ারওয়েজের একটি বিমান © সংগৃহীত

উড্ডয়নের কিছুক্ষণ পরই কান্তাস এয়ারওয়েজের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইটটি অবতরণ করেছে। প্রাণে বেঁচে বাঁচেন সব যাত্রী।

রয়টার্স জানিয়েছে, আজ শুক্রবার সিডনি থেকে ব্রিসবেনগামী কান্তাস এয়ারওয়েজের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। পাইলট বিপদ বুঝতে পেরে অল্প সময়ের মধ্যেই সিডনি বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করান।

যাত্রীরা জানান, ফ্লাইটটি উড্ডয়নের পরপরই বিকল হয়ে যায়। তারা একটি বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ ফ্লাইট আকাশে ঘোরার পর অবতরণ করে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, কান্তাসের কিউএফ৫২০ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে সিডনি থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই একটি বিকট শব্দ শোনা যায়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব

রয়টার্স জানিয়েছে, সিডনির আকাশে উড়োজাহাজটি ঘোরার সময়ে সিডনি বিমানবন্দরের মূল রানওয়ের পাশে ঘাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে।

অস্ট্রেলিয়ার এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিনটি ‘কন্টেইন্ড ফেইলিওর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ ইঞ্জিনের ভেতরের ক্ষতিগ্রস্ত অংশগুলো সুরক্ষিত আবরণে আবদ্ধ ছিল।

কান্তাস এয়ারওয়েজের চিফ পাইলট ক্যাপ্টেন রিচার্ড টোবিয়ানো বলেন, ‘আমরা বুঝতে পারছি এই অভিজ্ঞতা যাত্রীদের জন্য কষ্টকর ছিল। আজ বিকেলের মধ্যেই আমরা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করব এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।’

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬