অসুস্থতায় ভুগে ৫৬ বছর বয়সে মারা গেলেন নাইজেরিয়ার সেনাপ্রধান

০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
 লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা

লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা © গে

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা মারা গেছেন। অসুস্থতায় ভুগে ৫৬ বছর বয়সে মারা যান তিনি। তবে ঠিক কোন ধরনের অসুস্থতায় তিনি মারা গেছেন তা জানা যায়নি। বুধবার (৬ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা ৫৬ বছর বয়সে “অসুস্থতার কারণে” মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘোষণা করেছেন। গত মঙ্গলবার রাতে লাগোসে তিনি মারা যান। তবে তার অসুস্থতার সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, জেনারেল লাগবাজার মৃত্যুতে তার পরিবারের প্রতি ‘সমবেদনা’ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট টিনুবু। বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট টিনুবু লেফটেন্যান্ট জেনারেল লাগাবাজার চির শান্তি কামনা করেন এবং জাতির জন্য তার গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানান।”

এতে আরও বলা হয়েছে, সেনাপ্রধানের মৃত্যু নাইজেরিয়ান সশস্ত্র বাহিনীর জন্য উল্লেখযোগ্য ক্ষতি হিসেবে সামনে এসেছে। কারণ দেশটিতে তিনি “অনেক অভ্যন্তরীণ নিরাপত্তা অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন”।

মূলত সেনাপ্রধান হলেন নাইজেরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা। জেনারেল লাগবাজাকে ২০২৩ সালের জুন মাসে এই পদে নিযুক্ত করা হয়েছিল। আর তার কিছুদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টিনুবু।

তাওরিদ লাগবাজা ২০০৩ সালে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছিলেন। তিনি ১৯৮৭ সালে নাইজেরিয়ান ডিফেন্স একাডেমিতে যোগদান করে তার সামরিক কর্মজীবন শুরু করেন।

পরে তিনি পেনসিলভানিয়ার ইউএস আর্মি ওয়ার কলেজ থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি ডিগ্রি লাভ করেন। মৃত্যুকালে স্ত্রী মারিয়া এবং দুই সন্তানকে রেখে গেছেন জেনারেল লাগবাজা।

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, আটক ৩ জনকে ফেরত পাঠ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূত নিয়োগে এমপিওভুক্ত হলেন কলেজ শিক্ষক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬