ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু 

০৬ নভেম্বর ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ট

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ট © সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ বরখাস্তের আদেশ আছে। যুদ্ধের সময় পারস্পরিক বিশ্বাসের অভাবকে এ পদক্ষেপের পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে গিডিয়ন সার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন।

একটি সংক্ষিপ্ত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, রাত ৮টার দিকে এক বৈঠকে গ্যালান্টকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন, এই চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর বরখাস্তের আদেশ কার্যকর হবে।

চিঠিটির শেষে নেতানিয়াহু লিখেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আপনার পরিষেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প

মঙ্গলবারের ঘোষণাটির মাধ্যমে দুই বছরের কম সময়ে দ্বিতীয়বার নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন।

এদিকে বরখাস্ত হওয়ার পর গ্যালান্ট তার নিজের এক্স অ্যাকাউন্টে সংক্ষিপ্ত একটি বার্তা পোস্ট করেন। এতে তিনি বলেন, ‘ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা সব সময় তার জীবনের মিশন ছিল এবং সব সময়ই থাকবে।’
সূত্র : টাইমস অব ইসরায়েল

ট্যাগ: ইসরায়েল
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬