১২০ মিলিয়ন ডলারে পিওর ইট বিক্রি করে দিল ইউনিলিভার

০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
পিওর ইট

পিওর ইট © সংগৃহীত

ইউনিলিভারের মালিকানাধীন খাবার পানি শোধনকারী (ফিল্টার) পিওর ইট বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। গ্লোবাল ওয়াটার টেকনোলজি কোম্পানি এও স্মিথ কর্পোরেশন ১২০ মিলিয়ন ডলারে পিওরইট কিনে নিয়েছে। প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে এও স্মিথ করপোরেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন জে হুইলার বলেন, পিওরইট বাজারে আমাদের প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পরিপূরক। এটি দক্ষিণ এশিয়ায় আমাদের উপস্থিতি বাড়াতে সহায়তা করবে।

এর আগে, পিওরইট প্রথম ২০০৪ সালে ভারতের চেন্নাইতে চালু করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং এর বাইরে সহজলভ্য এবং নিরাপদ পানি সরবরাহ করার উদ্দেশ্যে এটি চালু করা হয়।

বাংলাদেশে ইউনিলিভার ২০১০ সালে পিওরইট চালু করে। দক্ষিণ এশিয়ায় ইউনিলিভার পিওরইট বিক্রি থেকে বছরে ৬০ মিলিয়ন ডলার আয় করে। ভারত ও বাংলাদেশ ছাড়াও পিওরইট বর্তমানে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং মেক্সিকোয় বিক্রি হচ্ছে। পিওরইট অধিগ্রহণের চুক্তিটি এই বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, এও স্মিথ ১৮৭৪ সালে অটোমোবাইল সেক্টরে ব্যবসা শুরু করে। ২০১১ সালে প্রতিষ্ঠানটি অটোমোবাইল ব্যবসা ছেড়ে দিয়ে পানি বিশুদ্ধকরণ টেকনোলজি খাতে ব্যবসা শুরু করে।

প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬