আতঙ্ক ও হামলার ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু

০৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৩ নভেম্বর) উত্তর ইসরায়েলে ছিলেন নেতানিয়াহু। সেখানকার উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফর করার কথা ছিল তার। যাওয়ার ২০ মিনিট আগে ওই এলাকার একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়। ফলে ভয়ে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। লেবাননে হামলার পর থেকে তা আরও বেড়ে গেছে।

কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে ধেয়ে আসা ড্রোনটির হামলায় কেউ হতাহত না হলেও তাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়।

আরও পড়ুন: ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহু, আরও যারা আছেন

পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

তারও আগে গত ২৫ অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। তেহরানে হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়ে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করলেন ইসরায়েলির প্রধানমন্ত্রী।

ট্যাগ: ইসরায়েল
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬