তিন দেশ থেকে ইসরায়েলে রকেট-ড্রোন হামলা

০৩ নভেম্বর ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (০২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

ইসরায়েলের বিমানবাহিনী হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার ৩০০ ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, এর মধ্যে ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ছোড়া ড্রোনের ৮০ শতাংশ প্রতিরোধ করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬