ইসরায়ে‌লি বিমান হামলায় লেবাননে বাংলাদেশির মৃত্যু

০৩ নভেম্বর ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

শনিবার (২ নভেম্বর) বৈরুতে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। তাঁর বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। 

রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: ইসরায়েল
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬