উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম

০১ নভেম্বর ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া

আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া © এএফপি

আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির সংবাদ মাধ্যম জানায়, কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে। এটি ৮৬ মিনিট উড়ে দেশটির পূর্বসাগরে পড়েছে। ক্ষেপণাস্ত্র এত দীর্ঘসময় ধরে উড়ার রেকর্ড এই প্রথম। উত্তর কোরিয়া এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দেশটির সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়া আগে যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তাদের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। 

কিম বলেছেন, পরীক্ষার মাধ্যমে বিপক্ষ দেশগুলোকে যুতসই বার্তা দেওয়া গেল। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন এই রাষ্ট্রপ্রধান।

এর একদিন আগে, গত বুধবার দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে। এর পরই সেই ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

জার্মানি এই পরীক্ষাকে বেআইনি বলে ঘোষণা করেছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এই বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক হতে পারে। বৈঠকে উপস্থিত থাকতে পারে ফ্রান্স, মালটা, জাপান, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও এই মিসাইল পরীক্ষার নিন্দা জানিয়েছেন। 

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এটি এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে মনে হয়েছে। মিসাইলটি উপরের দিকে সাত হাজার কিলোমিটার পর্যন্ত উঠেছিল বলে মনে করা হচ্ছে।

ট্যাগ: আমেরিকা
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬