পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

০১ নভেম্বর ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে

পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে © এএফপি

পাকিস্তানে একটি স্কুলের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ নিহত হয়েছেন ৭ জন। শুক্রবার (১ নভেম্বর) সকালে বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৭ জন আহত হয়েছেন। নৃশংস এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উপকমিশনার এবং সহকারী কমিশনার হাসপাতালগুলোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।’

এদিকে কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, ‘নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আর যেসব শিশু নিহত হয়েছে, তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।’ তবে আহতদের ব্যাপারে তিনি কিছু বলেননি।

আহতদের ব্যাপারে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি ডনকে বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।’

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল সাড়ে ৮ টার দিকে এ বিস্ফোরণ ঘটেছে। এ হাসপাতাল থেকে ১ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে মেয়েদের একটি স্কুল।

প্রশাসক নাইম বাজাই জানান, পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।

নৃশংস এ বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence