নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি: হিজবুল্লাহ প্রধান

৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
বেনিয়ামিন নেতানিয়াহু ও শেখ নাঈম কাসেম

বেনিয়ামিন নেতানিয়াহু ও শেখ নাঈম কাসেম © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে এমন হুমকি দেন তিনি।

হিজবুল্লাহর হামলার ভয়ে নেতানিয়াহু প্রাণনাশের শঙ্কা করছেন, এমনটা দাবি করে নাঈম কাসেম বলেন, ‘একজন ইসরায়েলি একদিন নেতানিয়াহুকে হত্যা করবে।’ এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

নিজের প্রথম টেলিভিশন ভাষণে নতুন হিজবুল্লাহ প্রধান বলেন, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং প্রতিরোধ শক্তিশালী হবে।’

গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। কিন্তু হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না।

নাঈম কাসেম বলেন, ‘আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন। সম্ভবত একজন ইসরায়েলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তৃতার সময়।’

তিনি আরও বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ আমাদের নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি।’

চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলে ভাষণে জানান নাঈম কাসেম।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬