ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪৩

৩০ অক্টোবর ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

ইসরায়েলের হামলায় গাজা ভূখণ্ডে আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার ৬০। এছাড়াও লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছে ১৩২ জন। দেশটির মেডিকেল সূত্র এ তথ্য দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৩ হাজার ৬১। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছে ১০ জন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করেছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের স্থল আক্রমণের মধ্যে চলতি মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে লড়াইয়ে কমপক্ষে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ট্যাগ: ইসরায়েল
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬