হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
শেখ নাইম কাসেম

শেখ নাইম কাসেম © ফাইল ফটো

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহ শেখ নাইম কাসেমকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহর শূরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ যাত্রায় বরকতময় পতাকা বহন করবেন এবং হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের নেতৃত্বে আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন।

শেখ নাইম কাসেমের আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান।

শেষমেশ কাসেমকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হলো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। 

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় হিজপুল্লাহর প্রধানসহ অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে। 

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950