যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ইএমকে সেন্টারে আয়োজিত মেলা

ইএমকে সেন্টারে আয়োজিত মেলা © বাসস

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাঠানোর শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। রাজধানীর ইএমকে সেন্টারে একটি কলেজ মেলার উদ্বোধনকালে মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান এ তথ্য জানান। এক দশকে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি বেড়েছে বলে জানান তিনি।  

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ২০১২-২০১৩ সালে ছিল ৩ হাজার ৮২৮ জন, যা  ২০২২-২৩ সালে  এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জনে। স্কট হার্টম্যান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে একটি স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।’ খবর: বাসস।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বাংলাদেশের শিক্ষার্থীরা নেতৃত্ব, খেলাধুলা, পারফর্মিং আর্টস, হ্যাকাথন এবং বিতর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করছে, যা তাদের ভবিষ্যত সাফল্যের জন্য প্রস্তুত করছে। গবেষণায়, উদ্ভাবন হোক বা সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা, বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।

আরো পড়ুন: উচ্চশিক্ষায় পছন্দের শীর্ষে কানাডা, দেখুন সেরা ১০ বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং এডপ্রোগ্রামস’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে ঢাকার বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০০ জন অংশগ্রহণ করেন। মেলায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল কাউন্সিলরদের জন্য দেশটির ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান তারা।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, ইউনিভার্সিটি অব কানসাস, ডেপাও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অ্যারিজোনা।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence