লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬০

২৯ অক্টোবর ২০২৪, ০৮:০৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ইসরায়েলি হামলার পরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

ইসরায়েলি হামলার পরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। © সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর দিনভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে পূর্ব লেবাননের বালবেকের কয়েকটি এলাকা। বর্বর হামলায় ওই এলাকায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় লেবাননে এ পর্যন্ত ২৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন। 

এখনো লেবাননের বিভিন্ন স্থানে বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত।

সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরপর যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনাকে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল।

এরই মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গোটা লেবাননে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। এর মধ্যে একদিনের হামলাতেই নিহত হয়েছেন ৪৯২ জন।

ট্যাগ: ইসরায়েল
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬
একাধিক ছাত্রকে যৌন হয়রানি, ঢাবির সেই অধ্যাপকের চাকরিচ্যুতির…
  • ২৩ জুন ২০২৬
ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬