হাসেম সাফিউদ্দীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল হিজবুল্লাহ

২৩ অক্টোবর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
হাসেম সাফিউদ্দীন

হাসেম সাফিউদ্দীন

হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দলটি। চলতি মাসের শুরুতে বৈরুতে সাফিউদ্দীনকে হত্যার দাবি করে ইসরাইল। মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করার পর বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর হামলার সময় হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হুসেইন আলি হামজার সাথেই নিহত হন সাফিউদ্দীন। বৈরুতে হিজবুল্লাহর 
ভূগর্ভস্থ গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালায় ইসরাইল। ঘাঁটিটি বৈরুতে বেসামরিক জনবহুল দাহিয়ে নামক এলাকায় অবস্থিত ছিল। এলাকাটি রাজধানীর দক্ষিণ পাশে অবস্থিত।

বিমান হামলা পরিচালনার সময় ওই গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর ২৫ জনের বেশি উচ্চপদস্থ কর্মকর্তা ওই গোয়েন্দা ঘাঁটিতে অবস্থান করছিলেন বলে দাবি করেছে তেল আবিব। ধারণা করা হচ্ছে সেখানে থাকা সকলেই ওই হামলায় নিহত হয়েছেন। 

গত ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে বিমান হামলা চালিয়েছিল ইসরাইলের সেনারা। তখন হিজবুল্লাহ জানিয়েছিল তারা সাফিউদ্দীনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সেসময় মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল ইসরাইল ওই দিন সাফিউদ্দীনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।

সাফিউদ্দীনকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ২০১৭ সালে ‘সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত করেছে। তিনি ছিলেন নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতো একজন ধর্মগুরু। শিয়া রিতী অনুযায়ী কালো পাগড়ী পরিধান করতেন সাফিউদ্দীন। ধূসর দাড়ি এবং চশমা পড়ার কারণে সাফিউদ্দীন অনেকটাই নাসরাল্লাহর সাদৃশ্য বহন করতেন। তবে তাদের বয়সের ব্যবধান ছিল। [সূত্র: দ্য গার্ডিয়ান]

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950