ভারতের হস্তক্ষেপ ‘মারাত্মক ভুল’ ছিল: ট্রুডো

১৭ অক্টোবর ২০২৪, ১১:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো © সংগৃহীত

ভারতের বিরুদ্ধে এই প্রথম পরিষ্কারভাবে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তেমন আগ্রাসীভাবে তারা কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে ভেবে ‘মারাত্মক ভুল’ করেছে।

কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দুই দিন পর গতকাল বুধবার ট্রুডো এ মন্তব্য করেছেন। 

বুধবার হগ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন জাস্টিন ট্রুডো। কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।

কর্মকর্তাদের এক প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন, ‘ভারত যে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সে ব্যাপারে আমাদের আগেও পরিষ্কার ধারণা ছিল এবং এখন এটি আমাদের কাছে আরও বেশি স্পষ্ট ও নিশ্চিত।’

আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় প্রায়ই বাংলাদেশ ইস্যু থাকে’

কানাডার ভেতরে ‘স্বাধীন খালিস্তান’পন্থি এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার খুনের সঙ্গে ওই ছয় কূটনীতিকের সম্পর্ক ছিল এবং তারা কানাডায় ভারতীয় ভিন্নমতালম্বীদের নিশানা করার একটি বিস্তৃত প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ অটোয়ার।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ভারতের সঙ্গে কানাডার এক বছর ধরে বিবাদ চলছে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক তলানীতে নেমেছে। এই পুরো সময়ে এবারই প্রথম ট্রুডো বিষয়টি নিয়ে এমন কড়া মন্তব্য করলেন।

কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশনকে দেওয়া সাক্ষ্যে ট্রুডো বলেন, ‘কানাডার সার্বভৌমত্ব ও নিরাপত্তায় তারা যে আগ্রাসীভাবে হস্তক্ষেপ করেছে, তেমনটি করতে পারবে ভেবে ভারতের সরকার মারাত্মক ভুল করেছে।’

আরও পড়ুন: হিযবুত তাহরীর সন্ত্রাসী সংগঠন: ভারত সরকারের ঘোষণা

রয়টার্স জানিয়েছে, ট্রুডোর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই লাইনের এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে, ট্রুডোর জবানবন্দিতে নয়া দিল্লির অবস্থান নিশ্চিত হয়েছে যে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কানাডা কোনো প্রমাণ দেয়নি।

বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ‘এই দাম্ভিক আচরণ ভারত-কানাডা সম্পর্কের যে ক্ষতি করেছে, তার দায় শুধু প্রধানমন্ত্রী ট্রুডোর ওপর বর্তায়।’

ট্রুডো বলেছেন, কানাডীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অটোয়া আরও পদক্ষেপ নিতে পারে। কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ভারত কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা হিসেবে নয়া দিল্লি থেকে ছয় কানাডীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ১০ এপ…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে ১১ দিনে হামে আক্রান্ত ১০৫ রোগী হাসপাতালে ভর্তি, ৩…
  • ২৯ মার্চ ২০২৬
ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
  • ২৯ মার্চ ২০২৬
চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence