জাপানও সমর্থন দেবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে

০২ অক্টোবর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
জাপানও সমর্থন দেবে ইসরায়েলকে

জাপানও সমর্থন দেবে ইসরায়েলকে © এআই

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে অন্যান্য পশ্চিমা দেশের মতো জাপানও ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দেয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট হয়।

বিবৃতিতে জাপানের নতুন প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য। তবে তিনি এই অঞ্চলে উত্তেজনা এড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একাধিক রাজনৈতিক কেলেঙ্কারির মুখে সম্প্রতি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এতে ভাগ্য খোলে শিগেরু ইশিবার। তিনি ইরানের বিপক্ষে বিবৃতি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন। এরপরই জাপান থেকে এ ধরনের বিবৃতি এলো।

ইশিবা বলেন, আমরা এর (ইরানের হামলার) তীব্র নিন্দা করি। কিন্তু একই সময়ে আমরা পরিস্থিতি শান্ত করতে চাই। এটিকে পূর্ণ-যুদ্ধে পরিণত করা ঠেকাতে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) সহযোগিতা করতে চাই।

এরআগে মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে উঠেছে।

অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950