মণিপুরে ভারতীয় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
নিহত সাবেক সেনা সদস্য

নিহত সাবেক সেনা সদস্য © সংগৃহীত

লালবই মেইতে নামে ওই সাবেক সেনাসদস্য ভুল করে মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘাতে উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এর মধ্যেই সেখানে দেশটির সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লালবই মেইতে মণিপুরের ক্যাংপোকপি জেলার মোতবাং এলাকার বাসিন্দা ছিলেন। ভারতীয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য ছিলেন তিনি। সোমবার সকালের দিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় থানায় ভুক্তভোগীর পরিবার এফআইআর দায়ের করেছে।

মণিপুর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, সাবেক ওই সেনাসদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

গত বছরের মে মাসে মণিপুরের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। তাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্যজুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে সেনাসদস্যের মৃত্যুর খবরটি উঠে নিশ্চিত করে।

ট্যাগ: ভারত
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬