সপ্তাহে ৩ দিন ছুটি চালু করল সৌদি আরব

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM

© সংগৃহীত

সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে কোম্পানিটি। 

রোববার (৮ সেপ্টেম্বর) এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, লুসিডিয়াতে কর্মরতরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিনদিন ছুটি কাটাবেন।

এদিকে লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের ওপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী।

এদিকে সংবাদমাধ্যম আল এখবারিয়া জানিয়েছে, লুসিডিয়ার সিদ্ধান্ত সৌদিতে এটি অভূতপূর্ব নজির। তাদের এ উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন। যার মধ্যে আছে কর্মীদের ওপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা।

অন্যদিকে সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মানবসম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি।

তিনি বলেছেন, ‘যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।’

ট্যাগ: ছুটি
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬