কেনিয়ায় ১৭ শিক্ষার্থীর মৃত্যু, আশংকা মৃতের সংখ্যা বাড়ার

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
টিডিসি

টিডিসি © সংগৃহীত

কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য কেনিয়ার নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তকারীদের একটি দলকে স্কুলটিতে তদন্তের জন্য পাঠানো হয়েছে। 


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গুরুতর দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনেক হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেনিয়া রেডক্রস জানিয়েছে, ছাত্র-শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।


কেনিয়ার বোর্ডিং স্কুলে স্কুলে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে আগুনে ১০ শিক্ষার্থী মারা যায়।


২০ বছরেরও বেশি সময় আগে দেশটির নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টির একটি স্কুলে সবচেয়ে মারাত্মক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেবার কমপক্ষে ৬৭ শিক্ষার্থী প্রাণ হারায়।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬