ইসরায়েলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে © সংগৃহীত

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৯০০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন এই হামলায় আরও অন্তত ৯৪ হাজার ৪৫৪ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৭ জন নিহত এবং আরও ৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

৫০ হাজারেরও বেশি ভোটে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯২ আসনের বেসরকারি ফল প্রকাশ, কোন দল কত আসন পেল
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির রেজা কিবরিয়া বিজয়ী
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে ব…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯২ আসনের বেসরকারি ফল প্রকাশ
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৫ আসনে বড় ব্যবধানে জয় জামায়াত প্রার্থীর
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!