বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে যা জানাল চীন

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM

© সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে। আমরা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নেএ জবাব দেয় পররাষ্ট্র বিষয়ক মুখপাত্রের কার্যালয়।

তিনি আরও উল্লেখ করেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ড. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। তিনি এক চীন নীতির প্রতি জামায়াতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাছাড়া তিনি চীনকে বিনিয়োগ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬