৩৩ বছর পর ইরাকে ফের দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
৩৩ বছর পর ইরাকে ফের দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড

৩৩ বছর পর ইরাকে ফের দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড © সংগৃহীত

উপসাগরীয় যুদ্ধের ৩৩ বছর পর ইরাকের রাজধানী বাগদাদে আবারও নিজেদের দূতাবাস চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল জেনেভা। তিন দশকের বেশি সময় পর বাগদাদে পুনরায় দূতাবাস খোলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বন্ধ করে দেওয়ার ৩৩ বছর পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় দূতাবাস খুলছে সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের কারণে দেশটি থেকে নিজেদের দূতাবাস বন্ধ ও কর্মীদের ফিরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে জনবহুল দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়েছে ফেডারেল কাউন্সিল।’

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬