ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
ট্রেন

ট্রেন © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। তারা সবাই ট্রেনের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, ‘নিহতরা সবাই আজ ভোরে ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল।’

ভুক্তভোগীরা গৃহহীন হতে পারে বলেও চিন সিএনএনকে বলেছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি না তাদের সামাজিক অবস্থান কী। ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।’

এদিকে গুলির এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।

সিএনএন বলছে, গোলাগুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। 

পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে নজরদারি ভিডিও তাদেরকে সহায়তা করেছে। গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬