জেলবন্দি থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে ইমরান খানের আবেদন

২০ আগস্ট ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
ইমরান খান

ইমরান খান © সম্পাদিত

জেলবন্দি থেকেই যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের দল পিটিআই। সংবাদ সূত্র আলজাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পিটিআই জানিয়েছে, পিটিআই লন্ডনের মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারির মাধ্যমে এই আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন অক্সফোর্ডের সাবেক ছাত্র ইমরান খান। পাকিস্তানের প্রধান বিরোধী দলটি রোববার (১৮ আগস্ট) আরও জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে বেআইনিভাবে বন্দী রয়েছে এই নেতা। 

বন্দী থাকা সত্ত্বেও ইমরান খান তার নীতি ও যে কারণে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় বুখারি বলেছেন, ইমরান খান জানান যে তিনি তার আবেদনপত্র জমা দিতে চান। এখন আবেদনপত্রটি যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, এটি একটি প্রতীকী পদ। তবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ইমরান খান অক্সফোর্ড থেকে বের হওয়া মানুষদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। তিনি চ্যান্সেলর হলে বেশ ভালোই হবে। জুলফিকার বুখারি আরও বলেন, ইমরান খান যদি চ্যান্সেলর হন তাহলে তিনি হবেন এশিয়ান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি। এটি কেবল পাকিস্তানের জন্য নয়, সমগ্র এশিয়া ও বাকি বিশ্বের জন্য একটি দুর্দান্ত অর্জন হবে।

এতদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করে আসছিলেন হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নর ক্রিস প্যাটেন। তবে তিনি গত ফেব্রুয়ারিতে চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। তারপরই এই পদে আবেদন করার বিষয়টি জানালেন ইমরান খান। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, চ্যান্সেলর পদের মেয়াদ ১০ বছর। এই পদে কারা কারা আবেদন করেছেন তাদের নাম আগামী অক্টোবর পর্যন্ত প্রকাশ করা হবে না এবং ওই মাসের শেষ দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950