সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খান

৩০ জুলাই ২০২৪, ১০:০৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন। আলোচনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণের আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতর স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন। ওই সাংবাদিকদের কাছেই সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
ইমরান সাংবাদিকদের আরও বলেছেন, সেনাবাহিনীকে তিনি কোনোদিন দোষারোপ করেননি। শুধুমাত্র তাদের সমালোচনা করেছেন। এছাড়া সেনাবাহিনীকে ঘরের ‘দুষ্টু ছেলের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যেভাবে দুষ্টু ছেলের সমালোচনা করা হয়; তিনি একই রকমভাবে সেনাবাহিনীর সমালোচনা করেছেন। আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয়।

তবে তিনি সঙ্গে জানান কেউ বলতে পারবে না সেনাবাহিনী ভুলের উর্ধ্বে নয়। তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে। ইমরানের দাবি, সেনাবাহিনীর দ্বারা যখন কোনো অবিচার হবে; তখন চুপ করে থাকা যাবে না।

আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬