বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে বিক্ষোভ

২৫ জুলাই ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৪ জুলাই) দেশটির টাইমস স্কয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

বিক্ষোভে বিভিন্ন স্লোগান দিয়ে প্রবাসীরা দেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দা ও প্রতিবাদ করেন। এ সময় তারা সব ধরনের সহিংতার বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬