কোটা আন্দোলনে হতাহতের প্রতিবাদে বার্লিনে মহাসমাবেশ জার্মান প্রবাসীদের

২৫ জুলাই ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বার্লিনে মহাসমাবেশ

বার্লিনে মহাসমাবেশ © সংগৃহীত

বাংলাদেশে চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলায় হতাহতের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে মহাসমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

জার্মানির বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি, ও জার্মান সচেতন নাগরিক একত্রিত হয়ে বাংলাদেশে চলমান এই ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। দল-মত নির্বিশেষে সকল পেশার মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। 

গতকাল বুধবার (২৪ জুলাই) বার্লিনের প্রাণকেন্দ্র জার্মান চ্যান্সেলারির সামনে বিকেল পাঁচটায় পূর্বঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।

পরে মহাসমাবেশটি লোকে লোকারণ্য হলে কোটা শহীদদের প্রতি এক মিনিট নীরবতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। দেশে নির্যাতিত পরিবারের বর্ণনা দেন অনেকে। শিশু-কিশোরদের মুখেও শোনা যায় নির্যাতনের করুণ ইতিহাস। কবিতা আবৃতিও করেন প্রতিবাদকারীরা।

দেশে কোটা আন্দোলনে নিহতদের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করার জোর দাবি জানান প্রতিবাদকারীরা।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার হুকুমদাতাদের অবিলম্বে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান। বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাসহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদও জানান তারা। 

আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, কার্ফিউ প্রত্যাহার, সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানান তারা। এছাড়াও সরকারের আইন-শৃঙ্খলা ব্যর্থের জন্য পদত্যাগের দাবি রাখেন প্রতিবাদকারীরা।

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বয়স নিয়ে জটিলতা, ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে যা বলছে ম…
  • ১৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950