বাঘ ঘুরে বেড়ানোর ভিডিওটি কি সাতক্ষীরার, যা জানা গেল

০৬ জুলাই ২০২৪, ০১:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
 ফসলের জমিতে ঘুরে বেড়াচ্ছে এক বাঘ

ফসলের জমিতে ঘুরে বেড়াচ্ছে এক বাঘ © সংগৃহীত

কর্দমাক্ত ফসলের জমিতে ঘুরে বেড়াচ্ছে এক বাঘ। চারদিকে উৎসুক জনতার ভিড়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে বন বিভাগ থেকে বলা হয়েছে ভিডিওটি বাংলাদেশের কোন এলাকার নয়। 

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন , এই ঘটনা বাংলাদেশের নওগাঁ জেলার একটি গ্রামের। এমন দাবি করে ‘এনকে পোস্ট’ নামের একটি ফেসবুক পেজ থেকে বাঘের ঘুরে বেড়ানোর একটি ভিডিও আপলোড করা হয়। গতকাল বৃহস্পতিবার ‘নওগাঁতে বনের বাঘ গ্রামে ফলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ’ এই ক্যাপশনে ভিডিওটি ওই পেজে আপলোড করা হয়। ওই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। কেউ বলছেন জয়পুরহাটে এই ঘটনা আবার কেউ মন্তব্য করেছেন এটা সাতক্ষীরার ঘটনা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবল হুসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের মধ্যে সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে এলে অবশ্যই সেটি বন বিভাগের নজরে আসত। ভিডিওটি কবে, কখন, কোথায় ধারণ করা, তার কোনো সঠিক তথ্য মিলছে না। তবে বলা হচ্ছে, এটি সাতক্ষীরা অঞ্চলের। তবে আদৌ এটি সাতক্ষীরার ভিডিও নয়। 

তিনি বলেন, 'ধারণা করছি ভিডিওটি সুন্দরবন ভারতীয় অংশের  কোনো এক এলাকার। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। এটি গুজব ছাড়া কিছু নয়।'

ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক গতকাল এক প্রতিবেদনে জানায়, আসামের নগাঁওয়ে গ্রামে বাঘের আক্রমণে দুই জন আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, বাঘটি লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে। তারা এক্স (সাবেক টুইটার) এর এক পোস্ট ওই ভিডিওটি শেয়ার করেছে।

শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত
  • ২৫ জুন ২০২৬
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করার ঘোষণা প্রধ…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬