যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

০৫ জুলাই ২০২৪, ০৬:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
স্যার কিয়ার স্টারমার

স্যার কিয়ার স্টারমার © ফাইল ছবি

স্যার কিয়ার স্টারমার হলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। শুক্রবার (৫ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস লেবার নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি এ পর্যন্ত ৪১২ আসনে জয় পেয়েছে। ১২১ আসন পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

তাছাড়া এসএনপি জয় পেয়েছে ৯ আসনে। ৭ আসন পেয়েছে এসএফ। ২৮টিতে জয় পেয়েছে অন্যান্যরা। ২ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এর ফলে ২০১০ সালের পর আবারও ডাউনিং স্ট্রীটে একজন লেবার প্রধানমন্ত্রী আসলেন।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উ…
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা সার্বক্ষণিক চালুর নির্দেশ
  • ১৯ মে ২০২৬
নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ
  • ১৯ মে ২০২৬
সংঘাত নয়, ছাত্ররাজনীতি হবে জ্ঞানভিত্তিক নেতৃত্ব তৈরির প্ল্য…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081