কোপা আমেরিকায় ৭ দেশের কোচ আর্জেন্টাইন

৩০ জুন ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

এবারের কোপা আমেরিকায় এক নতুন ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৭ টি দলের কোচই আর্জেন্টাইন! এই অভাবনীয় ঘটনা তুলে ধরেছে দক্ষিণ আমেরিকান ফুটবলে আর্জেন্টিনার অসামান্য প্রভাব।। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন কেবল দুজন।

গত ২১ জুন কনমেবল ও কনকাকাফের ১৬ দল নিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসরের পর্দা উঠেছে। গ্রুপ পর্বের লড়াই শেষ। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়া। শেষ আটের পথে আছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ইকুয়েডর।

আলাদা আলাদা ১৬টি দল লড়লেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় ডাগআউটের একক আধিপত্য চলছে আর্জেন্টিনার। এবারের আসরে ৭ দলের প্রধান কোচ আর্জেন্টাইন।

নিজ দেশ আর্জেন্টিনার দায়িত্ব পালন করছেন লিওনেল স্ক্যালোনি। ভেনেজুয়েলার কোচ ৫৩ বছর বয়সী ফের্নান্দো বাতিস্তা, উরুগুয়ের ডাগআউটে আছেন মার্সেলো বিয়েলসা, কলম্বিয়ার কোচ নেস্তোর লোরেনজো, চিলির কোচ রিকার্দো গারেকা, প্যারাগুয়ের ডাগআউট সামলাচ্ছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল গারনেরো, কোস্টারিকার দায়িত্বে আছেন ৬১ বছর বয়সী আর্জেন্টাইন গুস্তাভো আলফারো। 
  
 ব্রাজিল ও বলিভিয়ার দায়িত্বে আছেন যথাক্রমে দুই ব্রাজিলিয়ান দরিভাল জুনিয়র ও অ্যান্তোনিও কার্লোস জাগো।

ইকুয়েডরের দায়িত্ব পালন করছেন স্পেনের ফেলিক্স সানচেজ। পেরুর হেড কোচ সাবেক উরুগুয়ান গোলরক্ষক জর্জ ফোস্সাতি। জ্যামাইকার কোচ আইসল্যান্ডের হেইমির হলগ্রিসমসন। মেক্সিকোর দায়িত্বে আছেন দেশটির সাবেক মিডফিল্ডার জেমি লোজানো। পানামার হেড কোচ ডেনমার্কের থমাস ক্রিস্টিয়ানসেন, যুক্তরাষ্ট্রের দায়িত্বে নিজ দেশের সাবেক সেন্টার-ব্যাক গ্রেগ বেরহাল্টার আর কানাডার দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রের জেসি মার্শ।

 
ট্যাগ: ফুটবল
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬