সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে : যুক্তরাজ্যের বিরোধী দল

১৩ জুন ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদের অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

খবর অনুসারে, ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচন পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে। লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার। পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তব রূপ দেবে।’   

নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়েছে, শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ।  

গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, এই পদক্ষেপটি হামাসের ৭ অক্টোবরের গণহত্যার পুরস্কার হিসাবে কাজ করেছে।

 
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬