বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের অনুমতি দিল না সানি লিওনকে

১৩ জুন ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বলিউড নায়িকা সানি লিওন

বলিউড নায়িকা সানি লিওন © সংগৃহীত

ভারতের তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে আগামী ৫ জুলাই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন আলোচিত বলিউড নায়িকা সানি লিওন। এই সংবাদ ছড়িয়ে যাওয়ার পর সেই অনুষ্ঠানে সানি লিওনকে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছেন কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহানান কুন্নুম্মল। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কখনই অনুষ্ঠানের তালিকায় সানি লিওনের শো রাখা যাবে না। যার কারণে আপাতত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। 

উপচার্য ড. মোহানান কুন্নুম্মল বলেন,  এই নির্দেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন যথাযথ অনুমোদন ছাড়াই একটি নাচের অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করেছিল। এ জাতীয় অনুষ্ঠানগুলো কোনো অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসের বাইরে বা বাইরে অনুমতি দেওয়া হবে না।

এর আগে, গত বছর নভেম্বর মাসে কেরালার এর্নাকুলাম জেলায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি কনসার্টে পদদলিত হয়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়। যার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে ৪ জনের মৃত্যু হয়। 

কোচিনের এই ঘটনার পর থেকেই কেরালায় সরকারিভাবে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে ডিজে পার্টি, মিউজিক নাইট ইত্যাদি আয়োজন করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সেবারে কোচিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। 

জানা যায়, যাদের কাছে অনুষ্ঠানে প্রবেশের টিকিট ছিল তাদেরকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। অনুষ্ঠানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। এসময় বাইরে অপেক্ষারত সবাই বাধা না মেলে অডিটোরিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করে আর তখনই পদপিষ্ট হয়ে মারা যান ৪ জন।

কুসাটের ইভেন্টে পদদলিতজনিত মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে, রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি এবং গাসেন অনুষ্ঠান নিষিদ্ধ করে। 

 
হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬