কুয়েতে আগুনে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়

১২ জুন ২০২৪, ১১:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM

কুয়েতের অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয় শ্রমিক। বুধবার (১২ জুন) ভোরে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন ভারতীয় আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মানগাফ শহরে স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছয়তলা ভবনটির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

ভবনটির মালিকসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। ঘটনাস্থল পরিদর্শনের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যা ঘটেছে তা শ্রমিকদের কোম্পানি ও ভবন মালিকদের লালসার ফল।

ভবনটি নির্মাণ করেছিল এনবিটিসি নামের কনস্ট্রাকশন গোষ্ঠী। ভারতীয় বংশোদ্ভূত কেজি আব্রাহাম নামের ব্যক্তি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অংশীদার। এনবিটিসি ১৯৫ জন শ্রমিকের বসবাসের জন্য ভবনটি ভাড়া দেয়। এনবিটিসি সুপারমার্কেটের কর্মীরাও ভবনটি বসবাস করছিলেন।

এক সিনিয়র পুলিশ কমান্ডার কুয়েতের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, যে ভবনে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে শ্রমিকরা থাকতেন এবং তাদের সংখ্যা ছিল অনেক। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংকে অবিলম্বে কুয়েত সফরের নির্দেশ দিয়েছেন তিনি।

মিরসরাইয়ে ট্রাকভর্তি চোরাই রড জব্দ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন আবারও স্টাইল হয়ে উঠছে তারযুক্ত হেডফোন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের পোষ্টের ৯ ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬