৯ আরোহীসহ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে বিমান নিখোঁজ

১১ জুন ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সাওলোস চিলিমা

সাওলোস চিলিমা © সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে আরও ৯ জন অরোহী ছিলেন এবং তারাও নিখোঁজ রয়েছেন। সোমবার (১০ জুন) সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর বিমানটি রাডারের বাইরে চলে যায় বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিলো।

সোমবার দিনগত রাতে এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে সৈন্যরা। এটি একটি হৃদয় বিদারক পরিস্থিতি।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিলো।

জেনারেল ভ্যালেন্টিনো ফিরি চাকভেরাকে জানিয়েছেন, বিমান নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি। মালাবির তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে বলেছেন, বিমানটি খুঁজে বের করার নিবিড় প্রচেষ্টা চলছে।

জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট চিলিমা তিন দিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছিলেন।

২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিলো-তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেয়।

রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ৫১ বছর বয়সী সাওলোস চিলিমা ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

 
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950