স্টুডেন্ট ভিসায় কানাডায় যাওয়া ভারতীয় যুবককে গুলি করে হত্যা

১১ জুন ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
নিহত যুবরাজ গোয়েল

নিহত যুবরাজ গোয়েল © সংগৃহীত

কানাডায় আবারও ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম যুবরাজ গোয়েল। তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। শুক্রবার (৭ জুন) ব্রিটিশ কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে যান যুবরাজ গোয়েল। পড়াশোনা শেষে সেখানেই একটি কোম্পানিতে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্ব পান তিনি। কানাডার সারেতে তাকে গুলি করা হয়। পুলিশ ইতোমধ্যেই ৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জুন সকাল পৌনে ৯টার সময় একটি ফোন কল পান তারা। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবরাজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এখনো এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। 

গত চার মাসে কানাডায় ১০ জন ভারতীয়  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে। গত এপ্রিল মাসেও কানাডার দক্ষিণ ভ্যাঙ্কুভারে গাড়ির ভিতর গুলি করে খুন করা হয় ২৪ বছর বয়সী যুবককে। 

 
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬