মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের নৈশভোজে অতিথিদের জন্য যা যা ছিল

১০ জুন ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের নৈশভোজে অতিথিদের জন্য যা যা ছিল

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের নৈশভোজে অতিথিদের জন্য যা যা ছিল © সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় রোববার (৯ জুন) রাত পৌনে ৮টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তারা। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিচেলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ।

অনুষ্ঠানের পরই নৈশভোজের আয়োজন করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা। গরমের কথা মাথায় রেখেই খাবারের পদেরতালিকা তৈরি করা হয়।

আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির তথ্যমতে, নৈশভোজে রাজস্থানের বিশেষ সবজি, দম বিরিয়ানি, মটকা কুলফি, পাঁচ ধরনের জুস, বিভিন্ন ধরনের শেক, স্টাফড লিচু, আম ক্রিম, তিন ধরনের রাইতা, পাঁচ ধরনের রুটি, বাজরা খিচুড়ি, আট ধরনের ডেজার্ট, সাদা রসমালাই ও চার ধরনের ঘেওয়ার (রাজস্থানি মিষ্টি) ছিল।

এবারের নির্বাচনে মোদির রাজনৈতিক দল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে তাদের এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। তাই তাদেরকে সরকার গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু।

ট্যাগ: ভারত
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950