ফিলিস্তিনে গণহত্যার জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত কলম্বিয়ার

০৯ জুন ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া। শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিল।

ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া। দেশটি ২০২৩ সালে ইসরায়েলের কাছে ৪৫ কোটি ডলারের কয়লা রপ্তানি করে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য জানায়।

গাজায় ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া-ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না। গত মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরায়েল থেকে কলম্বিয়া রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ সত্ত্বেও এত দিন ইসরায়েলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক। গতকাল তিনি এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তাঁর দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে।

কলম্বিয়া সরকারের তথ্যমতে, গেজেট আকারে ডিক্রি প্রকাশের পাঁচ দিন পর ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের পদক্ষেপ কার্যকর হবে। তবে ইতিমধ্যে যেসব চালানের অনুমোদন হয়ে গেছে, তা যথারীতি যাবে।

কলম্বিয়া সরকার মনে করছে, দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদনসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে একটি ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ভূমিকা রাখছে।

প্রেসিডেন্ট গুস্তাভো আরও জানিয়েছেন, ইসরায়েলের তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে তাঁর দেশ। যদিও কলম্বিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান জোগানদাতা ইসরায়েল।

 
বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence