সাপের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীকে

০৮ জুন ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
সাপের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীকে

সাপের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীকে © সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে এক নারীকে জীবন্ত গিলে খেয়েছে ২০ ফুট লম্বা অজগর সাপ। বৃহস্পতিবার (৬ জুন) প্রদেশটির কালেম্পাং গ্রামে ভয়াবহ এ ঘটনাটি ঘটে। ওই নারীকে পরবর্তীতে সাপের পেট কেটে বের করা হয়। শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ওই দিন রাতে অনেক দেরি হয়ে গেলেও স্ত্রী ফরিদা বাড়িতে না ফেরায় চিন্তা শুরু হয় তাঁর স্বামীর। তিনি ঘরের আশপাশে খোঁজ শুরু করেন। একটা পর্যায়ে তিনি ফরিদার সঙ্গে থাকা কিছু জিনিসপত্র এক জায়গায় পড়ে থাকতে দেখেন। এসব দেখে তাঁর সন্দেহ হয়। এরপর পাড়া প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু হয়। পরের ফরিদাকে পাওয়া যায় বিশাল আকৃতির এক অজগরের পেটে। তবে সাপ গিলে খাওয়ার পর তার মৃত্যু হয়।

চার সন্তানের জননী ৫০ বছর বয়সী ফরিদা। তিনি ঘটনার দিন বনভূমির মধ্যে দিয়ে একটি স্থানীয় বাজারে খাবার বিক্রি করতে যাচ্ছিলেন। সাপটি প্রথমে তার পা কামড়ে ধরে। এরপর তার শরীরকে পেচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে। এরপর প্রথমে তার মাথা ও পুরো শরীর গিলে ফেলে।

ফরিদার খোঁজ পাওয়ার পর তারা একটি চাপাতি দিয়ে সাপটির পাতলা পেটের চামড়া কাটেন। তখন তার নিথর দেহ পাওয়া যায়। সাপটির পেটের ভেতর থেকে ফরিদাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ধর্মীয়ভাবে তাকে দাফন করা হয়।

ওই গ্রামের বাসিন্দরা জানিয়েছেন, তারা এমন কিছু আগে কখনো দেখেননি। এ ঘটনায় সবাই আতঙ্কিত। সতর্কতার অংশ হিসেবে নারীদের একা চলাচল না করতে বলা হয়েছে।

ফরিদার স্বামী জানিয়েছেন, তার দুঃখ একটাই তিনি তার স্ত্রীকে একা যেতে দিয়েছিলেন। যদি তিনি সঙ্গে থাকতেন তাহলে সাপটি তাকে স্পর্শ করার সাহসও পেত না। [সূত্র: ডেইলি মেইল]

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেওয়া হ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬