গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম, এবার হজের খুতবা দেবেন তিনি

০৮ জুন ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
ড. মাহের আল মুয়াইকিলি

ড. মাহের আল মুয়াইকিলি © ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন তিনি। ড. মাহের এক সময়  ছিলেন গণিতের শিক্ষক, সেখান থেকেই প্রথমে মসজিদে নববির সহকারী ইমাম, পরে এক পর্যায়ে মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পান তিনি।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এক রাজকীয় ফরমানে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য শায়েখ মাহের আল মুয়াইকিলিকে অনুমোদন দেন।

গত বছর হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। তার সঙ্গে খুতবায় সহযোগী হিসেবে ছিলেন মাহির আল মুয়াইকিলি। অর্থাৎ কোনো কারণে ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ খুতবা দিতে না পারলে মাহির আল মুয়াইকিলির খুতবা দেওয়ার কথা ছিল।

মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে, ১৯৬৯ সালের ৭ জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন ড. মাহের আল মুয়াইকিলি। হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে গণিতে উচ্চশিক্ষা অর্জনের পর, একই বিষয়ের শিক্ষকতা শুরু করেন এই ইমাম। 

১৪২৫ হিজরিতে (২০০৪ সাল) পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ্‌ অনুষদ থেকে মাহের বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। ১৪২৬-২৭ হিজরির (২০০৫-২০০৬ সাল) পবিত্র রমজানে মসজিদে নববির সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। পরে ১৪২৮ হিজরির (২০০৭ সাল) রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমামের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মূলত পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় শায়খ মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।

তিনি শেখ আব্দুল রেহমান আল সুদাইসের সঙ্গে প্রথম যৌথভাবে তারাবিহতে নেতৃত্ব দেন। পরে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি শেখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানীর সঙ্গে তারাবিহ পড়ান। ২০১৫ সালের রমজানে তিনি এবং শেখ সুদাইস নামাজে নেতৃত্ব দেন। পরের বছর (২০১৬ সালে) তিনি শেখ খালিদ আল ঘামাদি এবং শেখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানির সঙ্গে তারাবিহের নেতৃত্ব দেন।

পরে বাদশাহ সালমান কর্তৃক জারি করা এক রাজকীয় ডিক্রিতে শেখ মাহেরকে ২০১৬ সালের রমজানে মসজিদ আল হারামের খতিব হিসাবে নিযুক্ত করা হয়। ওই বছরের ১৫ জুলাই মসজিদ আল হারামে তিনি প্রথম খুতবা প্রদান করেন। ২০২৩ সালে শেখ মাহের মসজিদ আল নামিরাহতে ডেপুটি হজ খতিব নিযুক্ত হন। আর এ বছর (২০২৪ সালে) মসজিদ আল নামিরাহতে আরাফাতের খুতবা দেয়ার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950