টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং তালিকায় ফিলিস্তিনের ৬ বিশ্ববিদ্যালয়

০২ মে ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং তালিকায় ফিলিস্তিনের ৬ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং তালিকায় ফিলিস্তিনের ৬ বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ সালের র‌্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় রয়েছে ফিলিস্তিনের ৬ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে শীর্ষ ৪০১-৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দেশটির আন নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় থাকা অন্য ৫ টি বিশ্ববিদ্যালয় হলো—আল কুদ্স ইউনিভার্সিটি, আরব আমেরিকান ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা, ফিলিস্তিন পলিটেকনিক ইউনিভার্সিটি, ফিলিস্তিন টেকনিক্যাল ইউনিভার্সিটি।

আরও পড়ুন: এশিয়ার ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই ঢাবি-বুয়েট

এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশনে। এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের ৫টি, হংকং ও সিঙ্গাপুরের ২টি করে এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এবার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। যা গতবার ছিল ১৫টি। ৩০১-৩৫০ এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে দেশসেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এরপর ৩৫১-৪০০ এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে।

৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬